August 22, 2026, 12:56 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকার চেক প্রদান

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার, মবাগেরহাট মোড়েলগঞ্জ :

সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত সুব্রত মন্ডলের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণের চেক দিয়েছে বন বিভাগ।
রবিবার (১৫ মার্চ) সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী আনুষ্ঠানিকভাবে চেকটি হস্তান্তর করেন। স্বামীর মৃত্যুতে ক্ষতিপূরণের এই চেক গ্রহণ করেন সুব্রত মন্ডল এর স্ত্রী বামনী মন্ডল। এ সময় চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী  সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবনের বৈধ পাস নিয়ে কাকড়া আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত হওয়ায় সরকারের পক্ষ থেকে ঐ বনজীবী পরিবারকে তিন লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক দেয়া হয়েছে।
গত বছরের ৩০ শে সেপ্টেম্বর সুন্দরবনে কাকড়া আহরণ করে বনজীবী সুব্রত মন্ডল করমজল খাল সাঁতরে বাড়ি ফিরছিলেন। এ সময় সুন্দরবনের একটি কুমির তাকে গ্রাস করে টেনে নিয়ে যায়। পরে তার ক্ষত বিক্ষত লাশ ভেসে ওঠে। সে দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মন্ডেলর ছেলে।