November 5, 2026, 3:07 am
শিরোনাম:
ফরিদপুরে মাদক বিরোধী সমাবেশ ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ​ত্রিশালে অবৈধ ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ ও ফসল, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩ “নরসিংদীতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের

‎গাইবান্ধায় বিএনপি’র অভিযানে ৭.৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
‎‎বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে গাইবান্ধা সদর থানাধীন ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর বাজার এলাকায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
‎‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মো. মাইদুল ইসলাম (২২) ও মো. শাকিল খান (২২)।
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. এনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুটি নীল রঙের Apache RTR 160 সিসি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেল দুটির তেলের ট্যাংকিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা গাঁজা পাওয়া যায়।
‎‎অভিযানে একটি নম্বরবিহীন মোটরসাইকেলের তেলের ট্যাংকি থেকে ৪ কেজি এবং অপর একটি মোটরসাইকেল থেকে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুটি মোটরসাইকেলসহ উদ্ধার করা গাঁজার মোট পরিমাণ ৭ কেজি ৫০০ গ্রাম।
‎উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। এ ছাড়া জব্দ করা দুটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। সে হিসাবে উদ্ধার করা মাদক ও জব্দ করা মোটরসাইকেলের সর্বমোট আনুমানিক মূল্য ৬ লাখ ২৫ হাজার টাকা।
‎‎এ ঘটনায় উপপরিদর্শক মো. এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ)/৪১ ধারায় গাইবান্ধা সদর থানায় এজাহার দায়ের করেছেন।
‎