November 5, 2026, 3:09 am
শিরোনাম:
ফরিদপুরে মাদক বিরোধী সমাবেশ ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ​ত্রিশালে অবৈধ ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ ও ফসল, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩ “নরসিংদীতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের

মধুখালীতে বাস-এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২৩ অক্টোবর ২০২৬খ্রিঃ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার ঢাকা মেট্রো ব-১২-৪৬৯৮ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আড়কান্দী এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্স হবিগঞ্জ -ছ-৭১-০০১০ এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার শামীম রেজা জানান, মাগুরা জেলা থেকে সাত শিক্ষার্থী সকালে ফরিদপুরে একটি কর্মশালায় অংশ নিতে আসেন। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।