November 5, 2026, 3:48 am
শিরোনাম:
ফরিদপুরে মাদক বিরোধী সমাবেশ ফ্লোরিডায় উড়োজাহাজ বিধ্বস্ত: ৬ কিলোমিটার দূরে মিলল গুরুত্বপূর্ণ ধ্বংসাবশেষ, তদন্তে নতুন সূত্র ​ত্রিশালে অবৈধ ইটভাটার আগুনে পুড়ছে পরিবেশ ও ফসল, চরম ভোগান্তিতে এলাকাবাসী। বাড্ডায় ২২৪ বোতল কোডিন সিরাপ ও ১২৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-৩ “নরসিংদীতে একটি অপশক্তি শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়েছে: খায়রুল কবির খোকন ইরানের কেশম দ্বীপে ফের মার্কিন হামলা, একাধিক বিস্ফোরণ প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি চাঁপাইনবাবগঞ্জে গভীর রাতে ৮০ বস্তা সার জব্দ, ডিলারসহ ২ জনের কারাদণ্ড নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ৭ দেশের তেল স্থাপনা, ইন্টারনেট কেবল ও এআই হাবে হামলা চালানোর হুমকি ইরানের

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন সহ৬দোকান পুড়ে ৩০লাখ টাকা ক্ষতি ক্ষতিগ্রস্ত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জেলা গফরগাঁও পৌরসভার গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ড তুলার গোডাউন সহ ছয়টি দোকান আগুনে পুড়ে গেছে।

আজ ২ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা পৌরসভার জামতলা মোড় এলাকায় পন্ডিত পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।

এই অগ্নিকান্ডে দুইটি গোডাউন সহ চারটি দোকানে আগুনে প্রায় ত্রিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত গোডাউন ও দোকান মালিক আশরাফুল ইসলাম রনি, ইউসুফ বেডিং,আশরাফ ওয়েল্ডিং, রঞ্জন কর্মকার ও বাঞ্জারাম এর মাটির হাড়ি পাতিল এর দোকান মানিকগণের দাবি।

দোকান মালিকরা জানান সন্ধা ছয় টার দিকে সাহা বাড়ি এলাকা পন্ডিত পাড়ায় জনি বেডিং স্টোরের তুলার গুদামে তুলা প্রক্রিয়াজাত করার সময় মেশিনের সংযোগ দিতে গেলে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি চুলায় লেগে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতা অর্ধঘন্টা চেষ্টা করে আগুন নেভানো হয।

গফরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজটি দ্রুত সম্পন্ন করেন। তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘনবসতি এলাকা হলেও পানির সুব্যবস্থা থাকা দ্রুত আগুন নিভানো সম্ভব হয়েছে বলে জানান।