September 6, 2026, 2:20 am
শিরোনাম:
ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিএম মোস্তাফিজ মোস্তফা বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্র চৌদ্দগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর , ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা খুন আহত দুই ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

মাদকমুক্ত সমাজ গড়তে, তরুণদের রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভালুকা মডেল থানার ওসি

মোঃ রাসেল ফকির, ময়মনসিংহ 

মাদকমুক্ত সমাজ গড়তে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, সমাজে যত বড় অপরাধীই হোক না কেন, তাদের বিচার করার দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজের হাতে আইন তুলে নিতে পারবেন না।
ওসি জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট কিংবা আগুন দিয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে মাদকবিরোধী অবস্থান নিতে গিয়ে নিজেরাও অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, মাদক কারবারি বা অপরাধী সম্পর্কে তথ্য জানা থাকলে তাদের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজন সাধারণ মানুষের সচেতনতা, সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধ। সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”