September 6, 2026, 2:18 am
শিরোনাম:
ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিএম মোস্তাফিজ মোস্তফা বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্র চৌদ্দগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর , ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা খুন আহত দুই ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

উল্লাপাড়ায় প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি

‎সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।​ সোমবার ৩১ আগস্ট  সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা শিল্পকলা একাডেমিতে এই উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো। উপজেলা প্রশাসনের আয়োজনে ​উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ আব্দুল কাদের বিশ্বাসের সভাপতিত্বে দৈনিক করতোয়ার সাংবাদিক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুস্তাফিজুর রহমান,বিজ্ঞান কলেজের অধ্যাক্ষ জনাব মোঃ রোটারিয়ান ড. আব্দুস সাত্তার,হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সিরাজুল ইসলাম, মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মজিদ,রিমঝিম কচি-কাঁচা মেলার ভারপ্রাপ্ত পরিচালক ও ইত্তেফাকের প্রতিনিধি এ আর জাহাঙ্গীর হোসেন,দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার ও চ্যানেল এইচডি ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ মোসলেম উদ্দিন সিরাজী,সাবেক পৌর মেয়র মোঃ বেলাল হোসেন প্রমুখ। ​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিল্পকলা একাডেমির শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সময়ে বক্তারা অনুষ্ঠানটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,সৃষ্টি ও সাহিত্যের নানা দিক তুলে ধরে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আশাবাদ ব্যক্ত করেছেন।