নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার মূল কারণ মাদক বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও রংপুর মহানগর মহিলা দলের সভাপতি রেজকা সুলতানা ফেন্সি। আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর মাসুয়াপাড়া এলাকায় নিহত শিক্ষকের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট রেজকা সুলতানা ফ্যান্সি বলেন, মাদক সেবনে বাধা দেওয়ায় এই নিষ্ঠুর হত্যাকাÐের ঘটনা ঘটেছে। তিনি পুলিশকে মামলাটির তদন্ত নির্ভুলভাবে শেষ করার জন্য আরও সময় দেওয়ার আহŸান জানান। তিনি বলেন, পুলিশকে পর্যাপ্ত সময় ও সুযোগ দিলে আশা করি সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা হবে। মামলার অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া পর্যন্ত আমাদের একটু ধৈর্য ধরা উচিত। সংসদ সদস্য ফ্যান্সি আরও উল্লেখ করেন, দেশে এর আগেও এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে এবং পুলিশ দ্রæততম সময়ে আসামিদের গ্রেফতার ও অভিযোগপত্র দাখিল করেছে। রংপুরের এই ঘটনার ক্ষেত্রেও পুলিশ কয়েক ঘণ্টার মধ্যেই আসামিদের করতে সক্ষম হয়েছে এবং আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আইনি কিছু জটিলতার কারণে আসামিদের ডোপ টেস্ট করাতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। মাদককে দেশের এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, মাদকের টাকার জন্য মানুষ তার নিকটতম আত্মীয়দেরও হত্যা করতে দ্বিধা করছে না। শুধু আইন বা পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, সমাজ ও পরিবারকে সচেতন হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। এর আগে দুপুরে তিনি গণপতি চক্রবর্তীর বাড়িতে পৌঁছালে পাহারায় থাকা পুলিশ সদস্যরা ফটক খুলে দেন। সংসদ সদস্য ভবনের নিচতলা ঘুরে দেখেন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন। তবে পুলিশের ‘ক্রাইম সিন’ চিহ্নিত এলাকা হওয়ায় তিনি হত্যাকান্ডের মূল অকুস্থলে প্রবেশ করেননি।