September 6, 2026, 1:39 am
শিরোনাম:
ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিএম মোস্তাফিজ মোস্তফা বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্র চৌদ্দগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর , ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা খুন আহত দুই ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

কমলনগর  লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশের আবাদ, ভালো ফলনের আশায় বুক বাঁধছেন উপকূলীয় কৃষকরা

কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় উপজেলা কমলনগরে বর্ষার মৌসুমে আউশ ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। বছরের এই সময়ে খেতে খেতে চলছে চারা রোপণের উৎসব। উপকূলের কৃষকরা প্রতি বছর সাধারণত দুই বার ধানের আবাদ করে থাকেন। পাশাপাশি রবি মৌসুমে সয়াবিন, বাদাম ও বিভিন্ন ডাল জাতীয় ফসলের ব্যাপক চাষ হয়।
​চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে প্রয়োজনীয় বৃষ্টিপাত হওয়ায় স্বাচ্ছন্দ্যে চারা রোপণ করছেন চাষিরা। মাঠজুড়ে সবুজের সমারোহ আর কৃষকের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে উঠেছে গ্রামীণ জনপদ। গত কয়েকটি মৌসুমে অন্যান্য ফসলে টুকটাক ক্ষতি হলেও এবার ধান থেকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন এ অঞ্চলের মানুষ।
​স্থানীয় কৃষকরা জানান, রবি মৌসুমে তারা সয়াবিন, বাদাম ও ডাল চাষ করে কিছুটা লাভের মুখ দেখেছেন। তবে ধান এই অঞ্চলের প্রধান ফসল হওয়ায় এটি নিয়েই তাদের মূল আশা ও ভরসা। সঠিক সময়ে চারা রোপণ করতে পেরে এবার ফলন অনেক ভালো হবে বলে প্রত্যাশা করছেন তারা।
​উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের সঠিক সময়ে বীজ ও পরামর্শ সহায়তা দেওয়া হয়েছে। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার কমলনগরে আউশ ধানের বাম্পার ফলন অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।