October 8, 2026, 6:55 pm

সুন্দরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদে গত ২৩ আগস্ট রবিবার দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যা¤প অনুষ্ঠিত হয়েছে। কঞ্চিবাড়ি ইউনিয়নের দু’বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার আলম সরকারের আয়োজনে রংপুরের হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের ৩০ সদস্যের একটি মেডিকেল টিম স্বাস্থ্য ক্যা¤েপ সেবা প্রদান করেন। ডায়াবেটিস নির্ণয়, উচ্চ রক্তচাপ নির্ণয়, বিএমআই নির্ণয় করে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান ও রোগীদের জীবনাচরণ এবং রোগ স¤পর্কে তথ্য, পরামর্শ প্রদান করা হয়। সেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে সেবা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন, বিনাখরচে এসব সেবা পেয়ে আমরা আনন্দিত। চেয়ারম্যান আলহাজ্ব মনোয়ার আলম সরকার বলেন, আমি মানুষের সেবক হয়ে থাকতে চাই। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। শিক্ষার্থীরা ভালো করলে আমি তাদের পুরস্কৃত করি। মানুষের মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা একটি অপরিহার্য। এ জন্য স্বাস্থ্য ক্যা¤েপর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তিনি কঞ্চিবাড়ি ইউনিয়নবাসীর সেবা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।