September 6, 2026, 1:44 am
শিরোনাম:
ভেদরগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি নির্বাচিত হলেন বিএম মোস্তাফিজ মোস্তফা বোয়ালমারীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত তাড়াশে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জিয়ানগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্র চৌদ্দগ্রাম সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন ও বর্ণাঢ্য শোভাযাত্রা দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ সাহিত্য সংগঠন গাংচিলের সাপ্তাহিক সাহিত্য আসর , ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরের ভরতের কান্দিতে খুনি শাকিলের হাতে পিতা খুন আহত দুই ফরিদপুরের মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

ম্যাকাই টেস্টে রেকর্ডের ছড়াছড়ি

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরেছে বাংলাদেশ। দুই দিনেই শেষ হওয়া ম্যাকাই টেস্টে হয়েছে বেশকিছু রেকর্ড।

ম্যাকাই টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের ৬ উইকেট শিকারে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে শরিফুলের ৭ উইকেট শিকারে ২১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৯৫ রান করে অলআউট হয়ে ম্যাচ হারে বাংলাদেশ।

এই টেস্টের রেকর্ডগুলো দেখে নেওয়া যাক:

ম্যাকাইতে টেস্ট শেষ হয়েছে দুই দিনে যা দুই দিনে শেষ হওয়া ২৮তম টেস্ট। যার সর্বশেষ তিনটিই অস্ট্রেলিয়ায় গত ১০ মাসে হয়েছে। ম্যাকাইয়ের আগে সর্বশেষ অ্যাশেজের দুই ম্যাচ। যার প্রথমটিতে অস্ট্রেলিয়া এবং পরেরটিতে ইংল্যান্ড জেতে।

বলের হিসেবে সংক্ষিপ্ততম টেস্টের তালিকায় চতুর্থ ম্যাকাই টেস্ট। ৭৫০ বলে সমাপ্ত হয়েছে এই টেস্ট। এর আগে ৬৪২ বলের টেস্টে ২০২৪ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত।

টেস্টের প্রথম ইনিংসে ২১০ রান করেছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে সবচেয়ে কম রান নিয়েও ইনিংস ব্যবধানে জেতার রেকর্ডে চারে অবস্থান ম্যাকাই টেস্টের। সর্বনিম্ন ১৫৩ রান করেও ইনিংস ব্যবধানে জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ারই। ১৯৩২ সালে মেলবোর্নে দুই ইনিংসে ৩৬ ও ৪৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৭২ রানে হারে দক্ষিণ আফ্রিকা।

দুই ইনিংসে যথাক্রমে ৬৪ ও ৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্টে এই প্রথমবার দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট বাংলাদেশ। দুই ইনিংসে সর্বোচ্চ পাঁচবার এক শর নিচে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাকাইয়ের আগে সর্বশেষ ২০০৫ সালে এমন কিছু দেখেছিল টেস্ট ক্রিকেট। জিম্বাবুয়েকে দুইবার দুই অঙ্কে অলআউট করেছিল নিউজিল্যান্ড।

তিন ইনিংসে ব্যাট করেও রানের খাতা খুলতে পারেননি লিটন দাস। তিন শূন্য নিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে তিন ইনিংসে তিনটি ডাক পেলেন লিটন। তবে এক সিরিজে এর চেয়ে বেশি ইনিংস খেলে তিনবার শূন্য রানে আউট হওয়ার উদাহরণ আছে আরও ৭টি। অস্ট্রেলিয়ার মাটিতে এই সিরিজে বল হাতে দুর্দান্ত ছিলেন হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা। ২২ উইকেট শিকার করেছেন পেসাররা যা এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২৫ উইকেট শিকার করেছিলেন পেসাররা।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শরিফুলের ৭ উইকেট বিদেশের মাটিতে বাংলাদেশের যেকোন বোলারের সেরা বোলিং। সব ফরম্যাট মিলিয়েও পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০২৪ সালে টি-টোয়েন্টি ম্যাচে ১০ রানে ৬ উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমান। টেস্টে পেসারদের মধ্যেও সেরা বোলিং শরিফুলের ৪৮ রানে ৭ উইকেট। পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শাহাদাত হোসেনের ২৭ রানে ৬ উইকেট শিকারকে।

মাত্র ২২ বলে প্রথম ইনিংসে ফাইফার শিকার করেন মিচেল স্টার্ক যা টেস্ট ইতিহাসের চতুর্থ দ্রুততম৷ সবচেয়ে কম বলে ফাইফারের রেকর্ড অবশ্য তারই দখলে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলে ৫ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।

দুই টেস্টের সিরিজ ১-১ ব্যবধানে ড্র হয়েছে।