October 8, 2026, 6:14 pm

রংপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ে হত্যাকাÐে পুলিশ যে বক্তব্য দিয়েছে তাতে অসন্তোষ প্রকাশ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। আজ ২৪ আগস্ট সোমবার দুপুর ১২টার দিকে জিলা স্কুলের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় পৌনে ২টা পর্যন্ত চলে কর্মসূচি। পরে শিক্ষার্থীরা ঘোষণা দেন, সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। প্রায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় চলাচলকারীরা বিকল্প সড়ক ব্যবহার করেন। নিহত গণপতি চক্রবর্তী রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তার ছেলে প্রিয়ম চক্রবর্তী জিলা স্কুলেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়ার নিজ বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। রবিবার ভোরেই একই পাড়ার মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, জিজ্ঞাসাবাদে মুগ্ধ ও সিদ্ধার্থ জানিয়েছেন, ইয়াবা সেবনের জন্য তারা গণপতি চক্রবর্তীর বাসার ছাদে উঠেছিলেন। শব্দ পেয়ে গণপতি সেখানে গেলে তাকে প্রথমে হত্যা করা হয়। পরে একে একে তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যা করা হয়। তবে পুলিশের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, এত দ্রæত মাত্র দুজনকে গ্রেফতার করে হত্যাকাÐের পুরো রহস্য উদঘাটন হয়েছে, পুলিশের এমন বক্তব্য তারা বিশ্বাস করছেন না। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তারা। আন্দোলনকারী জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ইলতেফাত আহমেদ নূর বলেন, হত্যাকাÐের পর মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে পুলিশ দুজনকে জড়িত দেখিয়ে যে বক্তব্য দিচ্ছে, তাতে অনেক সন্দেহ রয়েছে। ওই বাড়ির বিদ্যুৎ সংযোগসহ আরও অনেক বিষয় আছে যেগুলো ঘটনার ভিন্ন কিছু ইঙ্গিত দেয়। এটি একটি পরিকল্পিত হত্যাকাÐ হতে পারে। সুষ্ঠু তদন্ত না হলে টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। সড়ক অবরোধে অংশ নেওয়া জিলা স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাফিস মোহাম্মদ বলেন, পুলিশ যেভাবে বলেছে দুজন বাসায় ঢুকে ৪ জনকে খুন করার পর সেখানে গোসল ও খাওয়াদাওয়া করেছে,এমন কথা আমরা বিশ্বাস করি না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার চাই। আন্দোলনকারীরা বলেন, নিহতদের উদ্দেশ্যে মঙ্গলবার স্কুলে প্রার্থনা শেষে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।