August 21, 2026, 10:34 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী,চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২৮ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব ঢেউটিন বিতরণ করা হয়।
চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান করে ঢেউটিন দেওয়া হয়। পাশাপাশি ঢেউটিন পরিবহনের খরচও প্রদান করা হয় বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম সমিতি-ঢাকার হাসপাতাল কমিটির সদস্য কামাল মোস্তফা চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতি-ঢাকার হাসপাতাল কমিটির সদস্য সচিব ও সাবেক অতিরিক্ত সচিব আবু মোঃ মহিউদ্দিন কাদেরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সহ-সভাপতি ও স্বাস্থ্য সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সমিতি-ঢাকার জীবন সদস্য ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি, নির্বাহী সদস্য ইউসুফ চৌধুরী এবং জীবন সদস্য ও প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্পোরেট ইনচার্জ খোরশেদ আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বন্যায় নিহতদের পাশাপাশি চট্টগ্রাম সমিতি-ঢাকার প্রয়াত মুরুব্বিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এতে জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোনাজাত পরিচালনা করেন।
এ সময় সরকারি কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি আইনজীবী, চট্টগ্রাম সমিতি-ঢাকার সদস্য এবং ঢেউটিনপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম সমিতি-ঢাকার সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান অতিথির কাছ থেকে ঢেউটিন বরাদ্দপত্র গ্রহণে সহযোগিতা করেন সংগঠনের নির্বাহী সদস্য ইউসুফ চৌধুরী। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন হস্তান্তর করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্থানীয়ভাবে মানবিক ও সহযোগিতামূলক কার্যক্রম হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে আয়োজকরা জানান, দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের পুনর্বাসনে সহযোগিতা করাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।