চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যেগে ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ২১ আগষ্ট শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।
উক্ত জুলুছে হাজার হাজার আশেক ভক্ত মুরিদানের উপস্থিতিতে জুলুছটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস চত্ত্বর থেকে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত, মিলাদ কেয়াম, জুমার নামাজ আদায়, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত জুলুসে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মাওলানা শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাদ্দাজিল্লুহুল আলী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের নায়েব সাজ্জাদানশীন শাহছুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাদ্দাজিল্লুহুল আলী)। জুলুস পরিচালনা কমিটির আহবায়ক নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে, আন্জুমান কেন্দ্রীয় সভাপতি আবু তৈয়বের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফি, ফজল আহমদ সওদাগর, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার জাকের হোসেন,
ডাঃ মোঃ হোসেন,মালেক মেম্বার, মোঃ এয়াসিন,সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, ডাঃ শহিদ, ডাঃ আলমগীর, মাওলানা হাফেজ ফারুক,
মাওলানা ইয়াছিন খায়েরী, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক, সাইদুল ইসলাম টুটুল, সাকিব উদ্দিন, জিয়া উদ্দিন এরশাদ, আব্দুল বায়েস, জিসান, মিজান,নেয়ামত উল্লাহ ও হেলাল উদ্দিন প্রমুখ।