August 21, 2026, 11:21 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল পরিচালিত সংগঠন আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যেগে ঐতিহাসিক জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ২১ আগষ্ট শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়।

উক্ত জুলুছে  হাজার হাজার আশেক ভক্ত মুরিদানের উপস্থিতিতে জুলুছটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস চত্ত্বর থেকে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত, মিলাদ কেয়াম, জুমার নামাজ আদায়, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত জুলুসে ছদারত ও মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত আলহাজ্ব মাওলানা শাহছুফি শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাদ্দাজিল্লুহুল আলী।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত  ছিলেন দরবারের নায়েব সাজ্জাদানশীন শাহছুফি মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাদ্দাজিল্লুহুল আলী)। জুলুস পরিচালনা কমিটির আহবায়ক নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে, আন্জুমান কেন্দ্রীয় সভাপতি আবু তৈয়বের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফি, ফজল আহমদ সওদাগর, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন,  ইঞ্জিনিয়ার জাকের হোসেন,

ডাঃ মোঃ হোসেন,মালেক মেম্বার, মোঃ এয়াসিন,সরোয়ার উদ্দিন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবদুল মান্নান, ডাঃ শহিদ, ডাঃ আলমগীর, মাওলানা হাফেজ ফারুক,

মাওলানা ইয়াছিন খায়েরী, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, ইঞ্জিনিয়ার মোঃ ফারুক, সাইদুল ইসলাম টুটুল, সাকিব উদ্দিন, জিয়া উদ্দিন এরশাদ, আব্দুল বায়েস, জিসান, মিজান,নেয়ামত উল্লাহ ও হেলাল উদ্দিন প্রমুখ।