August 21, 2026, 11:19 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

বেরোবির বাস মেরামতে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় করায় শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যবহৃত একটি বাস মেরামতে প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেরামতের কাজে বিপুল অর্থ ব্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাংলোর পুকুরে মাছ ও প্রাণির খাদ্য বাবদ ২০২৪-২৫ অর্থবছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অস্বাভাবিক এসব ব্যয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেয়া দিয়েছে। বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, স¤প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি বাস মেরামতের জন্য ফ্রেন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দেয়া হয়। বাসের মেরামত ব্যয় বাবদ ২৭ লক্ষ ৯৯ হাজার টাকা পরিশোধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বাসটি মেরামতের জন্য পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে বাস মেরামতের বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ বাস মেরামতের জন্য ব্যয় করা ২৭ লক্ষ ৯৯ হাজার টাকার সাথে আর কিছু টাকায় যুক্ত করলে একটি নতুন বাস পাওয়া যেত। এত টাকা খরচ করে বাস মেরামতের কোনো যুক্তি নেই। বাসটি মেরামতে প্রকৃতপক্ষে কত খরচ হয়ে তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। শিক্ষার্থীরা অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ে এমনিতে পরিবহন সংকট রয়েছে। এর মধ্যে অতিরিক্ত ব্যয় এসব মেনে নেয়া কষ্টকর। এখানে ¯পষ্ট দুর্নীতি হয়েছে। বিষয়টির সঠিকক তদন্ত হওয়া উচিত। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, বাসটি একেবারে অকেজো হয়ে পড়েছিল। সেটিকে নতুনভাবে তৈরী করা হয়েছে। ফলে বেশি খরচ মনে হচ্ছে। উপাচার্য কমিটি করে দিয়েছেন। সেই কমিটির মাধ্যমে কাজটি করা হয়েছে। কমিটি পত্রিকায় বিজ্ঞাপন দেয়। এরপর যারা সর্বনি¤œ দরপত্র দিয়েছে, তাদেরই কাজটি দেওয়া হয়েছে। এদিকে উপাচার্যের বাংলোর পুকুরে মাছ ও প্রাণির খাদ্য বাবদ ২০২৪-২৫ অর্থবছরে ১ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তবে বিষয়টি সত্য নয় বলে দাবি করেছে কর্তৃৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার হিসাব বিবরণী পর্যালোচনায় দেখা গেছে, ওই অর্থবছরে সংশ্লিষ্ট খাতে বরাদ্দ ছিল ১ লক্ষ ৫০ হাজার টাকা। তবে প্রকৃত ব্যয় হয়েছে মাত্র ২৮ হাজার ৪৫০ টাকা। ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত অর্থবছরে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়। তবে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করা হয়নি। চারটি ভাউচারের মাধ্যমে ওই খাতে মোট ২৮ হাজার ৪৫০ টাকা ব্যয় হয়েছে। মাছের খাবারে এত বরাদ্দ নিয়েও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ রয়েছে।