October 8, 2026, 6:15 pm

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শুরু হয়েছে। এতে সভাপতিত্বে করছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ সভা শুরু হয়।

জানা গেছে, জাতীয় সংসদের চলতি অধিবেশনের সার্বিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় ইস্যু নিয়ে দলীয় এমপিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে এ সভার আয়োজন করা হয়েছে।

বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।