August 22, 2026, 3:34 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

উল্লাপাড়ার সোনাকান্ত বিলে মুগ্ধতা ছড়াচ্ছে পদ্মফুলের সৌন্দর্য

‎সিরাজগঞ্জ প্রতিনিধি

‎দুই বছর বিরতি দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে আবারও ফুটেছে পদ্মফুল। গোলাপী ও লাল ফুলে ছেয়ে গেছে গোটা বিল। প্রতিদিনই বিল পাড়ে দেখা মিলেছে দর্শনার্থীদের। এর আগে ২০২২ সালে এই বিলে কিছু পদ্ম ফুল দেখা গিয়েছিলো। উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশে সোনাকান্ত বিলের অবস্থান। ব্যক্তিগত মালিকানাধীন ৪০-৪৫ বিঘা নিচু জমি মূলতঃ বর্ষায় বিলে রূপ নেয়। এই সব জমিতে বছরে শুধু একবার ইরি বোরোর চাষ করা যায়। তাছাড়া বাকি সময়টা থাকে পানিতে পরিপূর্ণ। বিলের পাশের সড়াতৈল,আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা এই বিলের ভূমির মালিক। সোনাকান্ত বিলে পদ্ম ফুলের প্রাণ মোহনীয় দৃশ্য দেখতে আসা পার্শ্ববর্তী হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেছেন, বিশ শতকের গোড়ার দিকে এই সব নিচু জমিতে পদ্মফুলের দেখা মেলেনি। ২০১৪ সাল থেকে সোনাকান্ত বিলে প্রচুর পদ্ম ফুল ফুটতে শুরু করেছে। তবে যে বছর বর্ষায় পানি কম হয় সে বছর বিলে ফুলও কম ফোটে। এই বছর বন্যা তেমন না হলেও প্রচুর বৃষ্টির কারণে বিল পুরোপুরি পানিতে পূর্ণ হয়ে গেছে। ফুলও ফুটেছে অনেক। প্রতিদিনই বিল পাড়ে ভিড় জমাচ্ছেন প্রকৃতি প্রেমীরা। সোনাকান্ত বিলে পদ্ম ফুল দেখতে আসা সালমা খাতুন,শিক্ষক ছন্দা তলাপত্র ও নাঈম হোসেন বলেছেন,এখানে আসার পর মনে হচ্ছে শহরের কোলাহল থেকে দূরে অন্যরকম এক সুন্দর পরিবেশ। তবে বিলের পাশে ভালো রাস্তা না থাকায় যানবাহন নিয়ে এখানে আসার কোনো সুযোগ নেই।বিলের ভূমির মালিকদের মধ্যে বাগদা গ্রামের রফিকুল ইসলাম ও আমডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার জানিয়েছেন,এই বিলে প্রায় এক যুগ ধরে বর্ষা মৌসুমে পদ্ম ফুল ফুটেছে। এই সময়ে বিলের সৌন্দর্য একেবারেই মনকাড়া। সারি সারি পদ্ম ফুটে থাকে পুরো বিল জুড়ে। উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানিয়েছেন,পদ্ম একটি জলজ উদ্ভিদ। পাখির মাধ্যমে পদ্ম ফুলের বীজ বিলে ছড়ায়। এই বীজ থেকে গাছ জন্মায় এবং গোটা বিলে বিস্তৃত হয় পদ্ম গাছ। পদ্মফুলের জীবনচক্র শুধুই সৌন্দর্য বিলানোর জন্য। এই ফুল প্রকৃতির কোনো ক্ষতি করে না।