August 21, 2026, 11:22 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাকৃতরা হলেন, সদর উপজেলার তুলসীঘাট এলাকার রউফ মিয়ার ছেলে মুন্নাফ মিয়া ও একই এলাকার মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে শুভ চন্দ্র দাস। আজ ১৮ আগস্ট মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার। ডিবি পুলিশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট এলাকায় রউফ মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি শয়নকক্ষ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে মুন্নাফ মিয়া ও শুভ চন্দ্র দাসকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রউফ মিয়া পালিয়ে যায়। পরে মুন্নাফের পরিহিত লুঙ্গির কোচ থেকে ৩০ পিস এবং শুভর প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আব্দুল মোত্তালিব সরকার বলেন, এ ঘটনায় গ্রেফতার দুই যুবক ও পলাতক রউফ মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতার করা ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।