August 21, 2026, 11:24 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

এসএসসি-২০২৬: পটুয়াখালী জেলায় প্রথম লাইসা আনানকে গলাচিপা উপজেলা প্রশাসনের সম্মাননা

মো: মিজানুর রহমান গলাচিপা, পটুয়াখালী :

এসএসসি-২০২৬ পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পটুয়াখালী জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জন করায় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী লাইসা আনানকে সম্মাননা স্মারক প্রদান করেছে গলাচিপা উপজেলা প্রশাসন।
১৭ আগস্ট, সোমবার সকালে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী লাইসা আনানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজার মো. ইজাজুল হক। এ সময় প্রশাসনের কর্মকর্তারা তার অসাধারণ ফলাফলের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম ছগীর, লাইসা আনানের বাবা কালিকাপুর নুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও পানপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা, মা ডাকুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবেরা খাতুন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলমগীর হোসাইন, গুয়াবাড়ীয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় লাইসা আনান বরিশাল শিক্ষা বোর্ড থেকে ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৯৯ নম্বর অর্জন করেছে। তার এই ফলাফল পটুয়াখালী জেলার মধ্যে সর্বোচ্চ বলে জানানো হয়েছে। মেধাবী এই শিক্ষার্থীর সাফল্যে পরিবার, শিক্ষক ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি গলাচিপার শিক্ষানুরাগী মহলেও আনন্দের সৃষ্টি হয়েছে।
লাইসা আনানের এমন কৃতিত্ব শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি গলাচিপার শিক্ষা অঙ্গনের জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার এই ফলাফল উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী ও প্রতিযোগিতামুখী হতে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং শিক্ষকদের যথাযথ দিকনির্দেশনার মাধ্যমে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন সম্ভব।
লাইসা আনানের পরিবারও তার এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে তার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কৃতী এই শিক্ষার্থী।