August 22, 2026, 3:34 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরির সরঞ্জামসহ ব্যবসায়ী গ্রেপ্তার, জরিমানা ৩ লাখ

শাহনেওয়াজ খান সিনা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে নকল কীটনাশক তৈরির অভিযোগে মো. সদের আলী (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

সোমবার (১৭ আগষ্ট) দিবাগত রাতে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় আতাহার বাজারের মেসার্স সদের ট্রেডার্সে অভিযান চালানো হয়। এ সময় অনুমোদন ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানে দোকান ও সংলগ্ন গোডাউন থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাতকরণের মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে।

অভিযানকালে দোকানের স্টক রেজিস্টারের সঙ্গে প্রকৃত মজুদের ব্যাপক অমিল পাওয়া যায়। পাশাপাশি পর্যাপ্ত বিক্রয় রসিদ ও বিক্রয় রেজিস্টার না থাকার বিষয়টিও ধরা পড়ে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে এবং আসামির স্বীকারোক্তির পর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসে।

ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় সদের আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথ প্রক্রিয়ায় নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে, জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে।