August 22, 2026, 2:16 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

শাহজাদপুরে করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

‎​সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি এইচ এস সরোয়ারদীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে। ​শনিবার (১৫ আগস্ট) উপজেলার মশিপুর ‘গোধূলি বেলা’ মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা, ফোকলোর এবং নাট্যকলা ও সঙ্গীত বিভাগের সাবেক সভাপতি ও বাংলা একাডেমির ফেলো ড. মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার,​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত লেখক ও গবেষক ড. অমিত চট্টোপাধ্যায়,কাজী মোঃ আমিনুল ইসলাম,রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ-এর সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রওশন আলম,তালগাছী করতোয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার হোসেন এবং তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার। ​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ড. আশরাফ আলী পিন্টু,ড. আখতার উদ্দিন মানিক,গাড়াদাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফসার আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​অনুষ্ঠানে আমন্ত্রিত কবি,সাহিত্যিক,গবেষক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সাহিত্য চর্চার প্রসার ও আঞ্চলিক সংস্কৃতির বিকাশে নানামুখী আলোচনা করেছেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের মাঝে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে।