August 21, 2026, 10:32 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

রুহুল কুরআন এডুকেশন ইনস্টিটিউটে ১০ শিক্ষার্থীর কুরআন ও কায়দা সবক গ্রহণ

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাহুলি শেখপাড়া রোডে অবস্থিত রুহুল কুরআন এডুকেশন ইনস্টিটিউটে কুরআন ও কায়দা সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ১০ জন শিক্ষার্থী পবিত্র কুরআন ও কায়দার সবক গ্রহণ করেন। শিক্ষার্থীদের সবক প্রদান করেন প্রতিষ্ঠানের হাফেজ কারী মাওলানা ইয়াছিন আরাফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান মুহাম্মদ আকতার উদ্দিন বলেন, “যে ঘরে সন্তানদের সামনে অভিভাবকের হাতে মোবাইল থাকে, সে ঘরে কুরআনের পাখি তৈরি করা কঠিন।” তিনি সন্তানদের কুরআন শিক্ষায় অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

বক্তব্যে তিনি বিশ্বজয়ী হাফেজ তাকরিমের শিক্ষা জীবন বিভিন্ন ঘটনা তুলে ধরে বলেন, একজন শিশুর জীবনে কুরআন শিক্ষা শুধু ধর্মীয় শিক্ষাই নয়; বরং তার চরিত্র, শৃঙ্খলা ও ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রশিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান
হাফেজ কারী মাওলানা ইয়াছিন আরাফাত।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআন শিক্ষার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিটি ঘরে কুরআনের পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। মা বাবাদের সিজদার চোখের পানিতে সন্তানের হাফেজ কবুলের এক মাত্র মাধ্যম

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারী মাওলানা ইয়াছিন আরাফাত।