August 21, 2026, 10:32 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী,চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উপকূলীয় ডিগ্রি কলেজ মিলনায়তনে চট্টগ্রাম সমিতি কাতারের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।অ
অনুষ্ঠানে চট্টগ্রাম সমিতি কাতারের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ শওকত আলীর সভাপতিত্বে এবং সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিনা এমরানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুর রহমান চৌধুরী, দেলোয়ার আজিম চৌধুরী, যুদ্ধ মোস্তাফিজুর রহমান চৌধুরী, মোহাম্মদ শোয়াইব, রবিউল হাসান শাপলা, নুরুল আলম, হেফাজ উদ্দীন চৌধুরী ও তৈয়বসহ চট্টগ্রাম সমিতি কাতারের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের বিত্তবান ও প্রবাসীদের নৈতিক দায়িত্ব। চট্টগ্রাম সমিতি কাতার ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা চট্টগ্রাম সমিতি কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।