October 8, 2026, 9:08 pm

যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে নামিয়েছে সাগর থানা গদাধারী ভীমকে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের শেষ জলসীমান্ত এলাকার সুন্দর বন জেলা পুলিশের পক্ষ থেকে সাগর থানার পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে নামিয়েছে পঞ্চপান্ডব এক ভাই গদাধারী ভীমকে।এই ঘটনার পর এলাকায় কৌতুহল সৃষ্টি হয়েছে। এবং মাননিয়ন্ত্রণ ঠিক আছে কি না,বাইক আরোহীর মাথায় হেলমেট রয়েছে কি না তা সরজমিনে দেখছেন। এবং পর নিরাপত্তা নিশ্চিত করতে আইন মেনে যানচলাচল স্বাভাবিক রাখতে সকলের কাছে আবেদন করেছে। সেই সঙ্গে জন সচেতনতা বৃদ্ধি করতে সহায়তা প্রদান করা হয়েছে সাগর থানার পক্ষ থেকে, এবং ট্রাফিক আইন মেনে চলাচল নিয়ন্ত্রণ করতে কি কি আইন রয়েছে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। জীবন বাঁচাতে এবং রক্ষা করতে সকলকেই ট্রাফিক আইন মেনে চলাচল করার জন্য আবেদন জানিয়েছেন সাগর থানার পুলিশ।