রংপুরের তারাগঞ্জে জাল ভিসা চক্রের অন্যতম হোতা মতিউর রহমান মিম (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও তারাগঞ্জ থানার পুলিশের যৌথ দল। বুধবার (১২আগস্ট) রাতে উপজেলা কুশা ইউনিয়নের অনন্তপুর দক্ষিণপাড়া গ্রামে। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিম ওই আতাউর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে চাল ভিসা তৈরি ও প্রতারণার সঙ্গে জড়িত ছিলেন। তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন। এই ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় তারাগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।