August 21, 2026, 10:31 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ফিরলেন হ্যাজলউড, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন জশ হ্যাজলউড। তার ফেরায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম টেস্টে হ্যাজলউডকে জায়গা করে দিতে একাদশের বাইরে থাকতে হয়েছে স্কট বোল্যান্ডকে। প্রাথমিক দলে থাকলেও শেষ পর্যন্ত জায়গা হয়নি জশ ইংলিসের। অন্যদিকে অ্যাশেজে ওপেন করা জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকেই বাংলাদেশের বিপক্ষে ইনিংস শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীকে একসঙ্গে দেখা যাবে। হ্যাজলউড গত বছরের অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন। চোটের কারণে অ্যাশেজের কোনো ম্যাচেই খেলতে পারেননি তিনি। অধিনায়ক প্যাট কামিন্সও অ্যাশেজে খেলেছেন মাত্র একটি ম্যাচ। ফলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মিচেল স্টার্ক, কামিন্স ও হ্যাজলউডের সমন্বয়ে গড়া পেস আক্রমণ বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

ব্যাটিংয়েও বেশ ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে স্বাগতিকরা। তিন নম্বরে মারনাস লাবুশেন ও চার নম্বরে স্টিভেন স্মিথের পর মিডল অর্ডারে থাকছেন ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি ও বেউ ওয়েবস্টার। উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন ক্যারি।
চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়নও। ফলে পেসের পাশাপাশি স্পিনেও অস্ট্রেলিয়া পাচ্ছে পরীক্ষিত অস্ত্র।

অন্যদিকে বাংলাদেশ এখনো একাদশ ঘোষণা করেনি। ম্যাচের আগের দিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের কয়েকজনের ছোটখাটো চোটের কথা জানিয়েছেন। তবে উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস খেলার জন্য পুরোপুরি প্রস্তুত বলে নিশ্চিত করেছেন তিনি। বাংলাদেশের একাদশ ম্যাচের দিন সকালে ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড।