August 22, 2026, 1:37 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ইয়েমেনের মোখা এবং মারিব অঞ্চলের তাদাউইন সামরিক ক্যাম্পে সৌদি সামরিক অবস্থান, অস্ত্রাগার ও কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি।

অ্যানসারুল্লাহর সামরিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানায় কয়েক ডজন সৌদি সেনা ও তাদের সমর্থিত মিলিশিয়া নিহত ও আহত হয়েছে।

মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইয়েমেনে অন্যায্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং আগ্রাসন বাড়ানোর উদ্দেশ্যে পরিচালিত যেকোনো সৌদি সামরিক উপস্থিতির ওপর হামলা অব্যাহত থাকবে। একই সাথে সৌদি আরবের সহযোগী ইয়েমেনিদের পথ পরিবর্তনের হুঁশিয়ারি দিয়ে অবিলম্বে তাদের এই তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

অন্য একটি ঘটনায় রয়টার্স জানিয়েছে, বাব আল-মানদাব প্রণালিতে একটি সৌদি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী। এই হামলায় তিন ক্রু সদস্য নিহত হয়েছেন বলে ইয়েমেনের কোস্ট গার্ড ও সামরিক সূত্র নিশ্চিত করেছে। বাকি ক্রু সদস্যদের অবস্থান এখনো অজানা বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো।

আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য হিজাম আল-আসাদ আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরব মোখা বন্দরকে একটি সামরিক কেন্দ্রে রূপান্তরের চেষ্টা করছিল। সানার এই আগাম হামলা রিয়াদের সেই পরিকল্পনাক নস্যাৎ করে দিয়েছে।

সূত্র: আল মায়াদিন