October 8, 2026, 6:58 pm

মহিপুর ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী

পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলা মহিপুরে ৯৩ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, দুইজন পলাতক।
​পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বেল্লাল হোসেন হাওলাদার ওরফে বিল্লু (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন মাদক কারবারি পালিয়ে যায়।

​গতকাল সোমবার (১০ আগষ্ট ) সন্ধ্যা প্রায় ৭.০০ টার সময় মহিপুর থানাধীন নয়াপাড়া এলাকার আয়েশা ছিদ্দিকা (রাঃ) জামে মসজিদের সামনের কাঁচা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একটি অভিযানিক দল জানতে পারে যে, কিছু মাদক ব্যবসায়ী নয়াপাড়া এলাকায় ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে মোঃ বেল্লাল হোসেন হাওলাদারকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যায় আরও দুই অভিযুক্ত ইয়াবা ব্যবসায়ী আল আমিন খলিফা (৪২) মোঃ রুমান (২২)।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার  জানান, ​গ্রেফতারকৃত আসামি এবং পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।    মহিপুর থানার মামলা নং ০৪ তারিখ১০/০৮/২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনীর ১০(ক)/৪১   । আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।