লাখাই উপজেলার এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের সুধাংশু দাশের ৫ম ছেলে অমিয় মোহন দাশ (৪০) বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে তাঁর কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে সকাল ১০ টায় বাড়ী থেকে বের হয়ে ওই ইউনিয়নে মনতৈল গ্রামের জনৈক ব্যক্তির গাছে নিজের গায়ের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বিষয়টি দুপুরের দিকে সংবাদ ছড়িয়ে পড়লে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মৃতের পিতা ও তার স্বজনরা জানান, নিহত অমিয় একজন মানসিক রোগী। ইতিপূর্বে তাকে মানসিক ডাক্তারের চিকিৎসা নিয়েছেন। বিভিন্ন সুত্রে জানা যায় সে মাদকাসক্ত ছিলেন বলেও জানা যায়।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, সংবাদ পেয়ে আমি সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে পৌঁছে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল তৈরি পূর্বক হবিগঞ্জ জেলা সদরে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।