October 8, 2026, 9:04 pm

কমলনগরে দেশি-বিদেশি উন্নত জাতের চারার নির্ভরযোগ্য ঠিকানা ‘আদর্শ মেঘনা নার্সারী’

​ কবির হোসেন রাকিব , (লক্ষ্মীপুর):থেকে

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষি ও বাগানপ্রেমীদের আস্থা অর্জন করে চলেছে ‘আদর্শ মেঘনা নার্সারী’। আধুনিক ও উন্নত জাতের ফল, ফুল এবং মসলা জাতীয় গাছের চারা সুলভ মূল্যে সরবরাহ করে এলাকায় সবুজ বিপ্লবে বিশেষ ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি।
​নার্সারীটিতে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি সকল প্রকার মাতৃ কলমের মানসম্মত ফলদ, পুষ্পজাতীয় ও মসলা জাতীয় গাছের চারা। এখানে ক্রেতারা তাদের পছন্দমতো চারা পাইকারী ও খুচরা—উভয় মূল্যেই সংগ্রহ করতে পারছেন। অভিজ্ঞ ও যত্নশীল ব্যবস্থাপনায় প্রতিটি চারা প্রস্তুত করা হয় বলে এর গুণগত মান ও বেঁচে থাকার হার অত্যন্ত বেশি বলে জানান ক্রেতারা।
​প্রতিষ্ঠানের পরিচালক মোঃ নুরুল ইসলাম জানান, “আমরা সবসময় চেষ্টা করি কৃষক ও বাগানপ্রেমীদের হাতে শতভাগ খাঁটি ও উন্নত জাতের মাতৃ কলমের চারা তুলে দিতে। ফলদ ও মসলা জাতীয় চারা রোপণ করে যেন সবাই লাভবান হতে পারেন, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
​ঠিকানা ও যোগাযোগ:
নার্সারীটি কমলনগর উপজেলার হাজিরহাট (মেঘনা মোড়) এলাকায় অবস্থিত।
​যেেকোনো ধরনের পরামর্শ ও চারার অর্ডারের জন্য যোগাযোগের নম্বর:
​পাইকারী ক্রয়ের জন্য: ০১৮৭৮-২২৬২৬৩, ০১৯৩৩-৩৫৩১২২
​নার্সারী সরাসরি যোগাযোগ: ০১৮০৬-৬৮১৩৭৯