October 8, 2026, 7:43 pm

রংপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে কর্মচারীর মৃত্যু

এস,এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুরের পীরগাছায় চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বিটুল মিয়া (৩৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ৬ আগস্ট বৃহ¯পতিবার দুপুর ১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রনটি পীরগাছায় বিরতি দিয়ে সান্তাহার যাওয়ার পথে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিটুল মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা গ্রামের আহম আলীর ছেলে। তিনি রেল বিভাগের ওয়েম্যান পদে চাকরি করতেন। পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা দোলনচাঁপা ট্রনটি পীরগাছায় বিরতি শেষে সান্তাহার যাওয়ার পথে চলন্ত ট্রেনের উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত বিটুল মিয়া বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন হাসান বলেন, মরদেহ উদ্ধার করা হয়।