August 21, 2026, 11:23 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

বারিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন

মো. নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির-এর নেতৃত্বে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে বারির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে অংশগ্রহণকারীরা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাউছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বারির প্রধান কার্যালয় প্রাঙ্গণে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
এছাড়া বাদ জোহর বারির কেন্দ্রীয় মসজিদে জাতির শান্তি, অগ্রগতি, জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির ও গির্জায়ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বারির এ কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।