October 8, 2026, 7:05 pm

পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  চট্টগ্রাম প্রতিনিধি:

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগষ্ট বুধবার সকালে  চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও কচুয়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী।
বক্তব্য রাখেন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রমা ভট্টাচার্য ,সাধন চন্দ্র দে, জান্নাতুল ফেরদৌস ,রবীন্দ্র ঘোষ,আনন্দ মোহন মজুমদার, ইয়াছমিন আকতার, রাজিয়া বেগম,মিলি ঘোষ, মুহাম্মদ রিয়াদ,
নিউটন দে, জুয়েল দাশ,আবুল হোসেন তরুন, দোয়া ও আশীর্বাদ পরিচালনা করেন মাওলানা মনছুরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে চক্রশালা স্কুল পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী বলেন,২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় ১৬ বছরের স্বৈরশাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদী স্বৈরশাসনের কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। শুরু হয় নতুন অভিযাত্রা। এ দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাড়া দিয়ে হাজারো মানুষ ঢাকার কেন্দ্রস্থলের দিকে রওনা হন।

উত্তরার দিকে ঢাকার প্রবেশমুখে তখন হাজারো মানুষ রাস্তায়। হঠাৎ শোনা গেল সেই খবরটি, ‘শেখ হাসিনা পালিয়েছে’। এরপর মুক্তির আনন্দে পথে পথে বাঁধভাঙা উল্লাস। গণভবন, সংসদ ভবন আর ওই চত্বরে থাকা সরকারি বাংলোগুলোতে লাখো মানুষের ভিড়। এদিন বাঁধভাঙা উল্লাস হয়েছে সারাদেশের ন্যায় চট্টগ্রাম
(১২ পটিয়া) আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম এর নেতৃত্বে
পথে পথে মিষ্টি বিতরণ করা হয়।

ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবসটি
স্বরণে দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথে অকুতোভয় জিয়ার সৈনিক আলহাজ্ব এনামুল হক এনাম এমপি’র নির্দেশনায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।