"জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার ৬নং শ্রীপুর ইউনিয়নে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৬নং শ্রীপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (০৫ আগস্ট ) বিকাল ৫ ঘটিকায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমজাদ হোসেন সরকার এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুবকর সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহিনুর রহমান, তরুণ দলের সভাপতি মোঃ সেলিম রেজা, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডাঃ মাজিদ, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হকসহ শ্রীপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং দেশ গঠনে রাজপথের এই লড়াইয়ের চেতনাকে সর্বদা জাগ্রত রাখতে হবে। আলোচনা সভা শেষে একটি আনন্দ র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।