August 21, 2026, 11:24 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ,

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী

জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে আজ ০৫ আগস্ট ২০২৬ তারিখে জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সকাল ৯:০০ ঘটিকায় পটুয়াখালী জেলার ঝাউতলায় অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলতাফ হোসেন চৌধুরী এবং সম্মানিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। পরবর্তীতে পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়, জেলা পরিষদের প্রশাসক মহোদয়, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর জেলা পরিষদ শিশু পার্কে ‘জুলাই গ্যালারি’ উদ্বোধন ও পরিদর্শন করা হয়। গ্যালারিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন আলোকচিত্র পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে স্মরণ করা হয়।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যবৃন্দ এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, আত্মত্যাগ ও গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। আহতদের প্রতি শ্রদ্ধা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’
সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

এতে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, সমর্থক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গলাচিপা উপজেলা নির্বাহীকর্মকর্তা(ইউএনও)মোঃআবুজর ইজাজুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পার হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে—যে বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, সেই বৈষম্য কি আমরা পুরোপুরি দূর করতে পেরেছি?
তিনি বলেন, ১৮ কোটি মানুষের বাংলাদেশে এক অংশের সঙ্গে আরেক অংশের বৈষম্য এখনো রয়েছে। ধনী-গরিবের বৈষম্য, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠের বৈষম্য, আদিবাসীদের সঙ্গে বৈষম্য, নারী-পুরুষের বৈষম্যসহ সমাজের বিভিন্ন স্তরে বৈষম্য রয়ে গেছে বলেন, জুলাই আন্দোলনে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, হাত-পা হারিয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সেটি কি সত্যিই সবার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছি—এই প্রশ্ন আমাদের নিজেদের কাছেই করতে হবে,গলাচিপা থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ তিনি আরও বলেন, ‘একটি সরকারের পরিবর্তে আরেকটি সরকার’ প্রতিষ্ঠা করাই জুলাই গণঅভ্যুত্থানের একমাত্র লক্ষ্য ছিল না। মানুষের প্রত্যাশা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সবার অংশগ্রহণের বাংলাদেশ। সেই প্রত্যাশা পূরণে রাষ্ট্র কতটা এগিয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।
মোবাইলের যুগে বক্তব্য আটকে রাখা যায় না’অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনার ভারতে অবস্থান থেকে দেওয়া বক্তব্য প্রচারে সরকারি নিষেধাজ্ঞার প্রসঙ্গেও কথা বলেন।পটুয়াখালী জেলা জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা
‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ পটুয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জুলাই শহীদদের পরিবারবর্গ ও বীর জুলাই যোদ্ধাদের সম্মানার্থে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত হিসেবে অংশগ্রহণ করেন পটুয়াখালী জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জুলাই আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ও বীরত্বগাথা নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ও জীবিত বীর যোদ্ধাদের ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বীর জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

-ফটো সাংবাদিক, মোঃ ইমরান