August 21, 2026, 10:31 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

মালয়েশিয়া সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, জায়গা পেলেন সাব্বির

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাব্বির রহমান। পাশাপাশি জাতীয় দলের হয়ে খেলা শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনিও রয়েছেন স্কোয়াডে।

এইচপি দলের নেতৃত্ব দেওয়া হয়েছে এস এম মেহেরব হোসেন অহিনকে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে সাজানো হয়েছে এই দল।

আগামী ৫ আগস্ট বাংলাদেশ সফরে আসবে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সফরে বাংলাদেশ এইচপির বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৮ ও ১০ আগস্ট।

টি-টোয়েন্টি সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা স্পোর্টস সিটিতে।

বাংলাদেশ এইচপি টি-টোয়েন্টি স্কোয়াড:

এস এম মেহেরব হোসেন (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুল রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

মালয়েশিয়ার বাংলাদেশ সফরের সূচি:

৮ আগস্ট : প্রথম টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর
১০ আগস্ট : দ্বিতীয় টি-টোয়েন্টি, প্রতিপক্ষ বাংলাদেশ এইচপি, মিরপুর
১২ আগস্ট : প্রথম ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা স্পোর্টস সিটি
১৪ আগস্ট : দ্বিতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা স্পোর্টস সিটি
১৬ আগস্ট : তৃতীয় ওয়ানডে, প্রতিপক্ষ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, বসুন্ধরা স্পোর্টস সিটি