আজ জগৎ বিখ্যাত বিজ্ঞানী আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্ম দিবস উদযাপন করেন খুলনা জেলা প্রশাসন। খুলনা জেলার পাইকগাছা উপজেলা অন্তর্গত রাড়ুলী গ্রামে বিজ্ঞানী নিজ
বাড়িতে জন্ম দিবস পালিত হয়। সকাল দশটায় বিজ্ঞানী অবক্ষ মূর্তিতে প্রশাসনের উদ্যোগে মাল্যদান করা হয়, পরবর্তীতে পাইকগাছ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে রচনা প্রতিযোগিতা ও বিজ্ঞানীর জীবনী নিয়ে আলোচনা করা হয়। প্রশাসন সহ বিভিন্ন স্তরের ব্যক্তি বর্গের উপস্থিতিতে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবন ও কর্ম নিয়ে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা হয় । অবশেষে বিজ্ঞানীর জীবনের উপরে প্রামান্য চিত্র দেখানো হয়। প্রশাসনের উদ্যোগে বিজ্ঞানীর জীবনী নিয়ে স্মরণিকা প্রকাশ করা হয়।