July 31, 2026, 1:49 pm
শিরোনাম:
দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত অক্ষারাম ব্রিজের সড়ককাজে অনিয়মের অভিযোগ: বক্তব্য নিতে গিয়ে এলজিইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা ডেভিড ইমন গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশের বড় সাফল্য কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান প্রশাসনিক স্থবিরতায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সুচিকিৎসা থেকে বঞ্চিত রোগীরা, অনিয়মের পাহাড় ভুলে স্বাক্ষর না করায় বেরোবিতে ভর্তির সুযোগ বঞ্চিত এক শিক্ষার্থী বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা

দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ নং রাজ-৩৪৫৫) প্রধান কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই-২০২৬ শুক্রবার দিনাজপুর শহরের বিশ্ব রোড খামার কাচাই (শেরশাহ মোড়ের উত্তর পার্শ্বে) সংগঠনের প্রধান কার্যালয়ের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সংগঠনের সভাপতি মোঃ শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দিনাজপুর পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম এর উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না , প্রচার সম্পাদক বাবু চৌধুরী ও দিনাজপুর জেলা ট্রাফিক বিভাগের অফিসার ইনচার্জ (টিআই)মোঃ রায়হানুল ইসলাম।

এছাড়াও সম্মানিত অতিথি ছিলেন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল,দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুল কাইয়ুম, যুগ্ন আহবায়ক শওকত হোসেন তোতা, দিনাজপুর জেলা নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, কোতয়ালী তাঁতী দলের সভাপতি মোঃ বাবু , শ্রমিক নেতা আকরাম হোসেন মুন্না প্রমুখ।

এ সময় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়। শুরুতে কোরআন তেলাওয়াত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম সরকার।

আলোচনা শেষে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় সকলকে ফুলের মালা দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

সর্বশেষে ফিতা কেটে ও মুনাজাতের মধ্য দিয়ে নতুন অফিস ঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এরপর অফিস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মোঃ শাকিল ও ইউনিয়নের পতাকা উত্তোলন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম।

উক্ত সংগঠনে ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ শাকিল, সহ সভাপতি মোঃ আকরাম, সাধারন সম্পাদক মোঃ নুর আলম, সহ-সাধারন সম্পাদক মোঃ আলী, সাংগঠনিক সম্পাদক সুজন মহন্ত, অর্থ সম্পাদক মোঃ জুলফিকার আলী, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ, সড়ক সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক তহিদ উদ্দীন খলিফা, সমাজ কল্যান সম্পাদক মোঃ হাবীব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু, কার্য নির্বাহী সদস্য মোঃ কামরান ও মোঃ সবুজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *