দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রফিকুল আলম এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, ডিবি, দিনাজপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩০/০৭/২০২৬ তারিখ ১৮:২৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার ০৪ নং ওয়ার্ডের উত্তর গোশাইপুর এলাকায় দিনাজপুর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে দশমাইল-টু-দিনাজপুর সরকারি কলেজগামী হাইওয়ে পাকা রাস্তার পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে।
এ সময় ধৃত আসামির ডান হাতে থাকা কালো রঙের হাতব্যাগের ভেতর থেকে ২টি কালো রঙের প্লাস্টিকে মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট দুটির ভেতরে (১০+১০)=২০টি নীল জিপার পলিব্যাগ ছিল। প্রতিটি পলিব্যাগে ১০০ (একশত) পিস করে সর্বমোট ২০০০ (দুই হাজার) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক আসামী ১। মোঃ সোহরাব হোসেন (৩৬)-কে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার থেকে ক্রয় করে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল।