July 31, 2026, 4:38 pm
শিরোনাম:
বিরলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন হিমঘরে পড়ে রয়েছে প্রায় ৫ বছর ধরে ভারতীয় নাগরিকের মরদেহ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ ও দৈনিক স্বদেশ বিচিত্রা বিভাগীয় প্রথম মাসিক মিটিং আজ অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও পরিচিত সভা অনুষ্ঠিত অক্ষারাম ব্রিজের সড়ককাজে অনিয়মের অভিযোগ: বক্তব্য নিতে গিয়ে এলজিইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনা ডেভিড ইমন গ্রেপ্তারে চট্টগ্রাম জেলা পুলিশের বড় সাফল্য কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন নরসিংদীতে কাকরোলের গ্রামে চাষিদের দুর্ভোগ দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, বাড়ছে লাশের পরিমান

বিরলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

৩১ জুলাই ২০২৬ শুক্রবার বিকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ফুটবল খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আখতারুজ্জামান মিয়া।
উউদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাশেম আলী, সাধারণ সম্পাদক সফিকুল আলম, বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিরল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, অফিসার ইনচার্জ আল এমরান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, কৃষি অফিসার রুম্মান আক্তার, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান প্রমূখ। উদ্বোধনী খেলায় নীলফামারী ফুটবল একাডেমী স্বাগতিক বিরল উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলের ব্যাবধানে পরাজিত করে জয়লাভ করে। খেলার ধারাভাষ্য বর্ণনা করেন উত্তরবঙ্গের স্বনামধন্য ধারাভাষ্যকার এস এম রফিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *