July 29, 2026, 4:25 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালীর বন্যাদুর্গত ৬০০ পরিবারের পাশে দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৫, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের চেয়ারম্যান, আফ্রিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় ৬০০টিরও বেশি বন্যাদুর্গত পরিবারের হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগের কঠিন এই সময়ে তাঁর এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার বার্তা হয়ে এসেছে।
সাম্প্রতিক বন্যায় বহু পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র, ফসল ও জীবিকার উৎস হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনেকের ঘরে এখনও চুলা জ্বলেনি, কেউ আবার সন্তানদের নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। এমন দুঃসময়ে আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে হাসি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ত্রাণ বিতরণকালে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, “মানুষের দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন বলেই অসহায় মানুষের জন্য সামান্য কিছু করার চেষ্টা করছি।”
ত্রাণ পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা শুধু খাদ্য বা অর্থের সহায়তা নয়, বরং কঠিন সময়ে তাদের পাশে কেউ আছে—এই বিশ্বাস ও সাহসও জুগিয়েছে।
স্থানীয়দের মতে, আলহাজ্ব মোহাম্মদ নাছির উদ্দিন দীর্ঘদিন ধরেই নীরবে-নিভৃতে অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। মানবসেবাকে তিনি নিজের সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করেছেন। তাঁর এই উদ্যোগ সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও দানশীল মানুষের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক-মানবিক সংগঠন একযোগে এগিয়ে এলে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন আরও দ্রুত ও কার্যকরভাবে সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *