July 29, 2026, 5:39 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় প্রায় আড়াই মাস পর পুলিশ তাকে গ্রেফতার করে। আজ ২৮ জুলাই মঙ্গলবার তাকে ধর্ষণ আইনের ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়। মামলার তদন্তকারী রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই রুহুল আমীন বলেন, ধর্ষণ মামলায় গ্রেফতার আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার সারাই জাগরন পাগড়ার তারিকুল ই্সলামের ছেলে। অভিযুক্ত আজমাইন আব্দুল্লাহ উৎস বিবাহিত। বিয়ের বিষয়টি গোপন করে ১৮ বছরের এক কিশোরী ছাত্রীকে হারাগাছ থেকে রংপুরে কলেজে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রথমে প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে আজমাইন ফেসবুকের ম্যাসেঞ্জার ও হোয়াটসআপে কথাকপনে মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। গত বছরের ২ ডিসেম্বর আজমাইন মেয়েটিকে বিয়ের করার কথা বলে রংপুরে আদালতের পাশে লেকের পাড়ে নিয়ে গিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে জানায় তাদের দুইজনের বিয়ে হয়েছে। পরে ওইদিন হারাগাছ ধুমগড়া এলাকায় জনৈক্য ব্যক্তির বাড়িতে মেয়েটিকে নিয়ে স্ত্রীর পরিচয়ে রাত যাপন করে যৌনমিলন করেন আজমাইন। এরপর বিভিন্ন স্থানে মেয়েটিকে নিয়ে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার যৌনমিলন করেন তিনি। পরে মেয়েটির বিয়ের কাবিন নামার কাগজ দেখতে চাইলে বিভিন্ন তালবাহানা করেন আজমাইন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২৪ এপ্রিল মেয়েটি সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যায়। সেখানে আজমাইন মেয়েটিকে জানান, তিনি বিবাহিত, মেয়েটিকে বিয়ে করতে পারবেন না। প্রতারণা করে মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে যৌনমিলন করেছেন বলে মেয়েটিকে জানান তিনি। মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করে। এসময় আজমাইন মেয়েটিকে জানান টাকা নিয়ে ঘটনা যেন আর কাউকে না বলে। এ বিষয়ে তাকে বিরক্ত করলে গোপন ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেন। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক চৌহান বলেন, গত ৬ মে মেয়েটি বাদী হয়ে রংপুর আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে গত ১২ মে আজমাইন আব্দুল্লাহ উৎসের বিরুদ্ধে হারাগাছ থানায় ধর্ষণ মামলা হয়। মামলা দায়েরের পর গ্রেফতারে মাঠে নামে পুলিশ। কিন্তু আজমাইন গা ঢাকা দেন। প্রায় আড়াই মাস চেষ্টা চালিয়ে অবশেষে গত সোমবার র‌্যাব-১-এর সহায়তায় ঢাকা বিমানবন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হারাগাছ থানায় নিয়ে আসা হয় এবং মঙ্গলবার দুপুরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *