July 29, 2026, 4:55 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সুন্দরগঞ্জে বাবেশিকফোর মতবিনিময় সভা

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) এর উদ্যোগে ‘শিক্ষা জাতীয়করণ ঐক্য’ শীর্ষক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকেল ৪টার দিকে ফোরামের উপজেলা কমিটির আয়োজনে উপজেলা স্কাউটস ভবনে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামে উপজেলা কমিটির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মুকুল মিয়ার সঞ্চালনয় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামে উপজেলা কমিটির নির্বাহী সম্পাদক এম মাহফুজার রহমান লেলিন, মো. আবদুল মতিন মিয়া, সহসভাপতি মো. গোলাম আজম, সহসাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম, তথ্য বিষয়ক সম্পাদক মো. তাহেরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. জাহিনুর বেগম ও মোছা. আমরুন্নাহার বেগম। সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও মতবিনিময়ের মাধ্যমে ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। তারা আরও বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের শুরুতে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ও সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *