July 29, 2026, 4:57 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের পুনর্বাসনে আন-নুসরা ফাউন্ডেশনের টিন ও নগদ অর্থ বিতরণ

মোহাম্মদ আমিনুল ইসলাম,বাঁশখালী,চট্টগ্রাম প্রতিনিধি

বাঁশখালী, ২৭ জুলাই ২০২৬ (সোমবার): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে আন-নুসরা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম ফজলুল হক আল কাদেরী-এর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মো. সোলেমান, শায়খ সৈয়দ হাসান আযহারী, শায়খ জয়নাল আবেদীন কাদেরী, আল্লামা মুনির উদ্দীন নেছারী, ফরিদ আহমদ জিহাদী,অধ্যাপক মুহাম্মদ মনিরুল ইসলাম আশরাফি, মাওলানা মঈনুল ইসলাম ফরহাদ, শহিদুল ইসলাম, মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী, মোঃ আরিফ ও আরফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মানবিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বাঁশখালী শাখা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা-র সম্মানিত নেতৃবৃন্দ।
আন-নুসরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও পুনর্বাসনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *