July 29, 2026, 4:24 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজন আটক

মহিউদ্দিন,​নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোনায় বিপুল পরিমাণ হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতা আক্তারসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা। আজ সোমবার (২৭ জুলাই) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ০৬:০০ ঘটিকা হতে ১১:১০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হক-এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম নেত্রকোনা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের হেনা ইসলাম কলেজের পূর্বপাশে নেত্রকোনা-ময়মনসিংহগামী পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে। এ সময় ১২৫ গ্রাম হেরোইনসহ মো. সাগর আহমদকে আটক করা হয়। ​পরবর্তীতে ১ নম্বর আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর থানার গরুহাট্টা এলাকা এবং বারহাট্টা থানাধীন গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে অপর দুই আসামিকে আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ৩ নম্বর আসামি ললিতা আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বেও ৭টি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ পারস্পরিক যোগসাজশে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।​ঘটনার স্থান,নেত্রকোনা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের হেনা ইসলাম কলেজের পূর্বপাশে নেত্রকোনা-ময়মনসিংহ পাকা রাস্তা, নেত্রকোনা সদর থানার গরুহাট্টা এলাকাস্থ মো. মোফাজ্জলের খাবার হোটেল এবং বারহাট্টা থানাধীন গোপালপুর গ্রামস্থ ললিতা আক্তারের বসতবাড়ি।
​১টি সিনথেটিক ব্যাগে পলি প্যাকেটে মোড়ানো মোট ১২৫ গ্রাম হেরোইন। ​মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত সিমযুক্ত SYMPHONY L34 ও AXION ব্র্যান্ডের ২টি বাটন মোবাইল সেট।​’SEPL’ নামক যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-০৯৯৪) ১টি টিকেট। ​আলামতের আনুমানিক বাজার মূল্য: ১২,৫৫,০০০ (বার লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।
​আটকৃতরা হলেন, ​১. মো. সাগর আহমদ (৩৮): পিতা- মো. লোকমান আলী, মাতা- মর্জিনা বেগম, সাং- ধরমপুর, ইউপি- হরিয়ান (৮নং ওয়ার্ড), থানা- মতিহার, জেলা- রাজশাহী। ২. মো. মাসুদ (৪২): পিতা- মৃত মুলফত আলী, মাতা- রোকেয়া বেগম, সাং- বারহাট্টা রোড (গরুহাট্টা), ইউপি- নেত্রকোনা সদর (৪নং ওয়ার্ড), থানা ও জেলা- নেত্রকোনা।৩. ললিতা আক্তার (৪৫): স্বামী- মৃত বিপ্লব মিয়া, মাতা- রাজবানু, সাং- গোপালপুর, ইউপি- বারহাট্টা, থানা- বারহাট্টা, জেলা- নেত্রকোনা। ​আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মোঃ নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক জনাব মো. নাজমুল হক মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছে অধিদপ্তর। আপনার এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকের সাথে জড়িতদের সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। ​যোগাযোগের হটলাইন নম্বর: ০১৪০৪-০৭২৮০৯ (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনা)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *