দিনাজপুর সদর – ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকে কেন্দ্র করে সেখানে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
২৭ জুলাই ২০২৬ সোমবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান।