July 30, 2026, 6:00 pm
শিরোনাম:
পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত হেরোইনসহ দুই নারী আটক বেরোবির সহকারী পরিচালক সোহেল রানাকে সাময়িক বরখাস্ত উন্নয়নের প্রচারণা নয়, পুকুরিয়ার মানুষের চাই দৃশ্যমান পরিবর্তন

শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বিদ্যালয়ের নতুন সবাপতি গোলাম মোস্তফা আলমগীর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী ছোনকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোস্তফা আলমগীর, অভিভাবক সদস্য সানোয়ার হোসেন এবং শিক্ষক প্রতিনিধি গোলাম নবীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম মোস্তফা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা নবাগত সভাপতি ও নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী রাঙ্গা, শেরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম জ্যাকি, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এস. এম. মোসলেম উদ্দিনের দৌহিত্র মাহফুজ আলম সমুদ্র।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু তাহের, যুবদল নেতা শামীম, জিন্নাহ ও মিথান, ছাত্রদল নেতা মারুফ ও ইমনসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নবাগত সভাপতি গোলাম মোস্তফা আলমগীর বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে নবাগত সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *