July 29, 2026, 6:26 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য, মমতাজ বেগম

এস, এম শাহাদৎ হোসাইন রংপুর

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর আজ ২৭ জুলাই সোমবার গাইবান্ধায় প্রথম সফরে এসে পলাশবাড়ী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল ও পথসভায় অংশ নেন তিনি। অধ্যাপিকা মমতাজ বেগমের আগমনে সোমবার সকালে পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমাথা এলাকায় পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগম। পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, বিএনপি নেতা বেনজির আহম্মেদ, পৌর বিএনপির সহ-সভাপতি আজাদুল আকন্দ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, সদস্যসচিব রাজু আহম্মেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন, রাজু সরকার এবং পৌর তাঁতীদলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগম বলেন, গাইবান্ধার ৫টি আসনের মধ্যে চারটি সংসদীয় আসনের মানুষের সেবা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনে সকল নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। দলীয় ভেদাভেদ ভুলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়ন, শান্তি, শিক্ষা, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণই হবে আমার দায়িত্ব পালনের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, উন্নয়ন ও অগ্রগতির যাত্রায় সবাইকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও জনসম্পৃক্ততার মাধ্যমে গাইবান্ধাকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করতে আমরা একসঙ্গে কাজ করব। পথসভা শেষে নেতাকর্মীরা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মমতাজ বেগমকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর নেতৃত্বে গাইবান্ধার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *