July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির ১ নেতাকে বহিষ্কার ৫জনকে শোকজ!!

রাশেদ লাল, সিরাজগঞ্জ প্রতিনিধি

কাজিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির এক নেতাকে বহিষ্কারসহ
অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও পাঁচ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা বিএনপি।
শনিবার (২৫ জুলাই) রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এর আগে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত করা হয়েছিল পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও পুনরায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ওঠায় বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
অপর পত্রে জানানো হয়,অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারি না, তাই জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কাজিপুর উপজেলায় সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অঙ্গ সংগঠনের আরও ৫ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরা হলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জু রশীদ রানা, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান আতিক, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মিস্টার।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *