July 29, 2026, 6:31 pm
শিরোনাম:
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পটিয়ায় আজ থেকে ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফটিকছড়ির ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার! গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর

বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১,৪১৭ কোটি ৪৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

সুব্রত ঘোষ,বগুড়াঃ

বগুড সিটি করপোরেশনের প্রথম ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে কর খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৭৯ কোটি ৪০ লাখ টাকা, যা গত অর্থবছরের ৪০ কোটি ৬৬ লাখ টাকার তুলনায় প্রায় দ্বিগুণ। রবিবার বিকেলে বহুড়া মহা নগরীর শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এ বাজেট উপস্থাপন করেন। তিনি জানান, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা ও অপসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে নাগরিক সেবার মানোন্নয়ন ও পরিকল্পিত নগর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *